শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শনিবার সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ভিশন সেন্টারের সহায়তায় সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন পরিষদে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাজিতখিলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হালিম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. লাল মিয়া, মো. মুন্তাজ আলী, মো. মাহফুজুল হক, মো. শাহজামাল, মো. ছাইদুর রহমান ও মো. আবুল কাশেম। এ সময় ব্র্যাকের মাঠ সমন্বয়ক মো. মাহমুদুল হক সিয়াম ও মো. হাবিবুর রহমান, ব্র্যাক কর্মী মো. কামরুজ্জামানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের যত্ন নেওয়ার উপর গুরুত্বারোপ করেন।




