শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর বুধবার সকালে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত ওই দোয়া মাহফিল অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নজরুল ইসলাম, আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন,
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, হুইপ কন্যা ড. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, বেতমারি-ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মজু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুপক, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হালিম।




