ads

শনিবার , ১৬ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে খাদ্য দিবসে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৬, ২০২১ ৩:২০ অপরাহ্ণ

‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ- ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ অক্টোবর শনিবার সকালে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা খামারবাড়ির উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল্-ওয়াজিউর রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, নালিতাবাড়ী ইউএনও হেলেনা পারভীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এছাড়া দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা ও ভবিষ্যৎ চাহিদার বিষয়ে লক্ষ্য রেখে দেশের খাদ্য চাহিদা নিশ্চিতে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। তারা আরও বলেন, দেশ দানাদার খাদ্যে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। এছাড়া মাছ, মাংস, দুধ, ডিমসহ অন্যান্য পুষ্টিকর খাদ্যেও দ্রুত স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার লক্ষ্যে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।

Shamol Bangla Ads

সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলা কৃষি অফিস ও খাদ্য নিয়ন্ত্রক অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads