ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৮ জন নিহত ও অন্তত: ৯ জন আহত হয়েছেন। ১৬ অক্টোবর শনিবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার চেলেরহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুই শিশু রয়েছে।

তারা হলেন- আজমুল (৩২), সিরাজ (৩৫), ফাতেমা বেগম (২৫), আব্দুল্লাহ (৬) , আজমিনা (৮), নজরুল ইসলাম (৫০), হেলেনা (৪০)।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দুটি বাস পাল্লা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। এদিকে চেলেরঘাট এলাকায় পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক দাঁড়ানো ছিল।

পাল্লা দিয়ে চলা দুটি বাসের মধ্যে একটি বাস ট্রাকটির পাশ দিয়ে চলে গেলেও শেরপুরের স্যাপার এমএ রহিম পরিবহনের বাসটির পেছনের অংশ দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হন।
আহতদের প্রথমে ত্রিশাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। সেখানে আরও দুইজন মারা যান।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।









