ads

শুক্রবার , ১৫ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২১ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৬৩
নালিতাবাড়ীতে ২১ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ২১ বোতল বিদেশি মদসহ মো. জহিরুল ইসলাম বাদশা (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার নন্নী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদশা শ্রীবরদী উপজেলার হাতিবর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে। শুক্রবার দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামের গ্রামীণ ব্যাংক মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি আভিযানিক দল।

ওইসময় ২১ বোতল বিদেশি রয়েল স্টেজ মদ ও একটি মোবাইল ফোনসহ জহিরুল ইসলাম বাদশাকে আটক করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ওই ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গারো পাহাড়ে কোচ-হাজং সম্প্রদায়ের দুর্গোৎসবে অংশ নিলেন স্থানীয়… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads