ads

বৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিইউসহ আধুনিক এ্যাম্বুলেন্স পেলো শেরপুর জেলা সদর হাসপাতাল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০২১ ২:০৮ অপরাহ্ণ

অত্যাধুনিক ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ (আইসিইউ) সহ এ্যাম্বুলেন্স পেয়েছে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল। ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে এ এ্যাম্বুলেন্সের উদ্বোধন ও জেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাবি হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর। এজন্য তিনি জেলা পর্যায়েও অত্যাধুনিক এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্তসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নার্স ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ জানান, সম্প্রতি ভারতের উপহার দেওয়া আধুনিক এ্যাম্বুলেন্সগুলোর মধ্যে একটি জেলা সদর হাসপাতালে বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ এ্যাম্বুলেন্সের মাধ্যমে জেলা থেকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা ময়মনসিংহ মেডিকেলে রেফার করা রোগীরা আইসিইউ সেবা নিয়েই ঢাকা-ময়মনসিংহ যেতে পারবেন।

তিনি আরও বলেন, দেশের প্রথম জেলা সদর হাসপাতাল হিসেবে শেরপুর এটি বরাদ্দ পেয়েছে। বাকিগুলো সব মেডিকেল কলেজ হাসপাতালে বরাদ্দ দেওয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads