ads

বৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সকালের নাস্তায় কি খাবেন, কি খাবেন না

খবর টি পড়েছেন : ২২০
সকালের নাস্তায় কি খাবেন, কি খাবেন না
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আমাদের দৈনন্দিন জীবনে অনেকেরই নানান ব্যস্ততা থাকে। রাতে ঘুমাতে যেতে যেমন লেইট হয় তেমনি সকালে অনেকেরই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বা অনেকের থাকে কাজে যাবার তাড়া। এসময় অনেকেই সামনে যা পায় তাই খেয়ে ফেলে তাড়াহুড়ো করে। আবার অনেকে সকালে না খেয়েই বেরিয়ে যান কাজের উদ্দেশ্যে। তবে সকাল বেলার খাবারটা খুব জরুরি। কারণ সকালে কী খাবেন তার উপর অনেকটাই নির্ভর করে দিনটি আপনার কেমন যাবে। দিনের শুরুর খাবারটা শরীর গঠন ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে খুবই উপকারী।

Shamol Bangla Ads

চিকিৎসকদের মতে, খাদ্যগ্রহণের নিয়ম হওয়া উচিত ‘পিরামিড রুল’ মেনে। দিনের প্রথম খাবার তাই ভারী হওয়া উচিত। এক্ষেত্রে কোন খাবারটি উপকারী আর কোন খাবারটি ক্ষতিকর তা নিয়ে সন্দিহান অনেকেই। অনেকের সকালের খাবারের তালিকায় এমনকিছু থাকে যা পেট ভরালেও শরীরের জন্য ক্ষতিকর।

যেসব খাবার খাবেন :

Shamol Bangla Ads

ভাতের বদলে আটার রুটি খাওয়া যেতে পারে। রুটির থেকে তৈরি হওয়া গ্লাইকোজেন ভাতের তুলনায় দ্রুত গলে। সঙ্গে রাখুন টক দই, ডিম, কম তেলের সব্জি বা চিকেন স্যুপ। মিষ্টি দইয়ের বদলে সাধারণ টক দই যোগ করা যেতে পারে সকালের নাস্তায়।

সকালের নাস্তায় ফলের রসের বদলে আস্ত ফল খাওয়ার অভ্যাস করা যেতে পারে। আর একান্তই যদি ফলের রস খেতে হয় তবে বাজারের প্যাকেটজাত ফলের রস না কিনে বাড়িতে তৈরি ফলের রস খাওয়া ভালো।

যেসব খাবার খাবেন না :

সকালে আলাদাভাবে নাস্তা না করে ভাত খেয়েই অফিসে যান অনেকে। কিন্তু এটি শরীরের জন্য ক্ষতিকর। সকালের প্রথম খাবারেই একগাদা শর্করা শরীরে না প্রবেশ করানোই ভালো।

যদি সকালের নাস্তায় লুচি-পরোটা খাওয়ার এমন অভ্যাস থাকে, তবে আজই তা বাদ দিতে হবে। ময়দায় ফাইবার যেমন কম থাকে, তেমনই এতে ফ্যাট জমার সম্ভাবনাও অনেক বেশি। এর বদলে দুধের সঙ্গে ওটস খাওয়া যেতে পারে। এতে পেটও ভরবে, পুষ্টিগুণও বাড়বে।

সকালের নাস্তায় টোস্ট আর কফি পছন্দ করেন। কফি বা ময়দার পাউরুটি কোনোটাই শরীরের জন্য খুব একটা উপকারী নয়। বরং পাউরুটি থেকে হজমের নানা সমস্যা ও ফ্যাট বাড়ার ভয় থাকে। একান্তই পাউরুটি খেতে হলে ব্রাউন ব্রেড বেছে নেয়া যেতে পারে । একেবারে কম ফ্যাটযুক্ত মাখন অল্প করে পাউরুটিতে মাখিয়ে খাওয়া যেতে পারে সপ্তাহে দু-তিন দিন।

সকালের নাস্তায় চা-কফি নয়। এমনিতেই সারা রাত পেট খালি রাখার পর সকালের খাবারই প্রথম শরীরে যায়, তাই খালি পেটে চা-কফি এড়িয়ে চলাটাই ভালো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অন্তঃসত্ত্বা ও দুধ পান করানো মাকে টিকা দেওয়ার… পরবর্তী সংবাদ আইসিইউসহ আধুনিক এ্যাম্বুলেন্স পেলো শেরপুর জেলা সদর হাসপাতাল