ads

মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউপি নির্বাচন : শেরপুরে চেয়ারম্যান পদে আ.লীগে ৭ নতুন মুখ

দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ওই প্রার্থীদের মধ্যে ৭ জন নতুন মুখ। আর বাকি ৭ জন হলেন বর্তমান চেয়ারম্যান। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, কামারেরচর ইউপিতে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, চরশেরপুরে মো. রফিকুল ইসলাম, বাজিতখিলায় মুহাম্মদ আলী, গাজীরখামারে বর্তমান চেয়ারম্যান আওলাদুল ইসলাম, ধলায় বর্তমান চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন, পাকুড়িয়ায় বর্তমান চেয়ারম্যান মো. হায়দার আলী, ভাতশালায় বর্তমান চেয়ারম্যান নাজমুন নাহার, লছমনপুরে মো. আবদুল হাই, চরমোচারিয়ায় মিজানুর রহমান বাবুল, বলাইয়েরচরে মো. মনিরুল আলম, কামারিয়ায় মো. সরোয়ার জাহান, রৌহায় মো. সাইফুজ্জামান সোহেল, বেতমারী ঘুঘুরাকান্দিতে মো. আবদুল মজিদ ও চরপক্ষীমারী ইউপিতে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আকবর আলী।
শেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর। ভোট গ্রহণ হবে আগামী ১১ নভেম্বর।

Need Ads