ads

মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১২, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণ

শেরপুরে র‌্যাবের অভিযানে ১ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১১ অক্টোবর সোমবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার রৌহা চরপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে মো. ফারুক (৩৫), সৌলার চর এলাকার মোহাম্মদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২) ও নকলা উপজেলার রামপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে চাঁন মিয়া চান্দু (৬০)।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে অভিযান চালায়। ওইসময় ১ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ ওই ৩ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪২ হাজার টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, ওই ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads