ads

শনিবার , ২ অক্টোবর ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বাসের চাপায় প্রাণ গেল বৃদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ২, ২০২১ ৩:১১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বাসের চাপায় অজুফুল (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ১ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার তাতিহাটি নয়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত অজুফুল দক্ষিণ পোড়াগড় এলাকার মৃত আহাজ উদ্দিনের স্ত্রী।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বৃদ্ধা অফুজুল নয়াপাড়া মোড়ের সামনে রাস্তা পারাপার হচ্ছিলেন। ওইসময় শ্রীবরদী থেকে নেহাল ক্লাসিক নামে একটি বাস ভায়াডাঙ্গা যাওয়ার পথে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বৃদ্ধা অজুফুল। পরে বাসটি রেখে চালক পালিয়ে যায়।

শ্রীবরদী থানার এসআই নূর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads