ads

শনিবার , ২ অক্টোবর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ

শেরপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। ২ অক্টোবর শনিবার দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নতুনপাড়া এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা হচ্ছে শহরের চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে মাহমুদুল হাসান সুয়াইম (১৫) ও রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকার রফিক মিয়ার মেয়ে রাউফুন (১০)। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Shamol Bangla Ads

বলাইয়েরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, সম্প্রতি শেরপুর সদর উপজেলার জঙ্গলদী এলাকার নানার বাড়িতে সপরিবারে বেড়াতে যায় দুই খালাতো ভাইবোন সুয়াইম ও রাউফুন। শনিবার দুপুরে তৌহিদ নামে আরও একজনসহ দুই ভাইবোন মৃগী নদীতে গোসল করতে যায়। ওইসময় গোসল করতে করতে হঠাৎ স্রোতের টানে নদীর ভেতরে চলে যায় তারা। এতে সাঁতার না জানায় মুহূর্তেই পানির নিচে ডুবে যায় দুজনই। এদিকে তৌহিদ বাড়ি ফিরে গেলেও সুয়াইম ও রাউফুন না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তাদের পরিবার ও স্থানীয়রা। প্রায় এক ঘন্টা খোঁজার পর দুপুর ২টার দিকে নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতদের নানা মো. আমিনুল ইসলাম কাডু কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুপুর একটার দিকে তিনজনে মিলে বাড়ির পাশে মৃগী নদীতে গোসল করতে গিয়েছিল। কিন্তু আমার নাতি-নাতনিরা লাশ হয়ে বাড়ি ফিরল।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads