ads

শনিবার , ২ অক্টোবর ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূজা উদযাপন পরিষদ ও পূজারিদের সাথে নকলা থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ২, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মন্ডপের সার্বিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। ২ অক্টোবর শনিবার সকালে থানা কম্পাউন্ডে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান। বক্তব্য রাখেন ওসি (তদন্ত) ইসকান্দার হাবিব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক, পৌর শাখার সভাপতি শ্যামল সূত্রধর প্রমুখ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, বিদ্যুতের ব্যবস্থা না থাকলে পুজা মন্ডপ কমিটিকে রাতের বেলায় মন্ডপ এলাকায় জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে ছেলেমেয়েদেরকে বসার জন্য আলাদা ব্যাবস্থা করতে হবে। সন্ধ্যার পূর্বেই দিনের কর্মসূচি শেষ করতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে হবে। মন্ডপ এলাকায় কেউ মাদকদ্রব্য সেবন করলে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় উপজেলায় ১৯টি পুজা মন্ডপের নেতৃবৃন্দ, পুজারি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads