ads

বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে এক ডেঙ্গু রোগী শনাক্ত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০২১ ৪:০২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মাজহারুল ইসলাম (২২) নামের একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রক্ত পরীক্ষা করে ওই ব্যক্তির শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে বুধবার ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত মাজহারুল উপজেলার নয়াপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে ও পেশায় একজন গার্মেন্টস কর্মী।

Shamol Bangla Ads

জানা যায়, চলতি মাসের ২৭ তারিখে (সোমবার) গাজীপুর থেকে বাড়িতে বেড়াতে আসেন মাজহারুল ইসলাম। এরপর মঙ্গলবার থেকে তার জ্বর ও তীব্র মাথাব্যথা শুরু হয়। এরপর সারা শরীরে ব্যথা অনুভব হলে তিনি বুধবার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে বৃহস্পতিবার রক্ত পরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি মোটামুটি সুস্থবোধ করছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, ডেঙ্গু রোগীকে বিশেষ নজরে রাখা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে আরও দুইজনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছিল। বর্তমানে তারা সুস্থ্য হয়ে বাড়িতে আছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads