ads

বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মোটরসাইকেলের চাপায় বৃদ্ধা নিহত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মোটর সাইকেলের চাপায় সাহারা ফুর্কি (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের হালগড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সাহারা উপজেলার বৈষ্ণবচর এলাকার মৃত আব্দুল ছালামের স্ত্রী।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার বিকেলে বৃদ্ধা সাহারা ফুর্কি নিজ বাড়ি থেকে ভাগ্নের বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য হালগড়া এলাকার রাস্তায় দাঁড়িয়ে ইজিবাইকের জন্য অপেক্ষা করছিলেন। ওইসময় শ্রীবরদী থেকে শেরপুরগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে ওই বৃদ্ধা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে ফুলপুর এলাকায় মারা যান বৃদ্ধা সাহারা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই ওয়ারেজ জানান, খবর পেয়ে সন্ধ্যায় আমরা এসেছি। নিহতের পরিবার লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য আবেদন করেছেন। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads