ads

বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের চালু হচ্ছে ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-মদিনা-কুয়েত রুটে বিমানের ফ্লাইট

খবর টি পড়েছেন : ২১২
ফের চালু হচ্ছে ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-মদিনা-কুয়েত রুটে বিমানের ফ্লাইট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে এবং ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা ও ঢাকা-কুয়েত রুটে ফের ফ্লাইট চালানো শুরু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৯ সেপ্টেম্বর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ অক্টোবর থেকে প্রতি শনি ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিমানের ফ্লাইট সকাল ৯টা ১৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে। আর কাঠমান্ডু থেকে প্রতি শনি ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ অক্টোবর থেকে প্রতি রোববার ও বুধবার বিমানের ফ্লাইট ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। আর মদিনা থেকে প্রতি রোববার ও বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

Shamol Bangla Ads

এতে আরও বলা হয়, ১০ অক্টোবর থেকে প্রতি রোববার ঢাকা থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিমানের ফ্লাইট কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে। আর কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এবং প্রতি মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জয়নুল আবেদিন পার্কে নান্দনিক ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শনে… পরবর্তী সংবাদ উন্নয়ন অগ্রযাত্রায় সততা এবং সাহসই শেখ হাসিনার ম্যাজিক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads