ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় হিমু আড্ডার সামনে থেকে জয়নুল আবেদিন পার্ক প্রথম গেট পর্যন্ত নদীর পাড় ঘেঁষে ৭৩০ মিটার ফুটপাত নির্মাণের এর কাজ চলমান আছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় এ কার্যক্রম পরিদর্শন করেন মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় মেয়র দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বুধবার বেলা ১২ টায় নগরীর তিনকোনা পুকুর পাড় থেকে আমিন বাজার পর্যন্ত ১৫৬০ মিটার আরসিসি রাস্তার নির্মাণকাজ পরিদর্শন করেন।
এ সময় নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ আজহারুল হক সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















