ads

বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় সাড়ে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ১৭

খবর টি পড়েছেন : ১৫০
দেশে করোনায় সাড়ে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ১৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৮ মার্চ করোনা ভাইরাসে ১৬ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৭৮ জনের। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জনে। এছাড়া মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৪৮৭ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৫৯৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৭৮ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৯৬৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৭ জন। এ সময় ঢাকা বিভাগে সবেচেয়ে বেশি ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে তিনজন এবং রাজশাহী ও খুলনায় একজন করে মারা গেছেন।

Shamol Bangla Ads

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ গ্রেফতার করে বিএনপির আন্দোলন ঠেকানো যাবে না :… পরবর্তী সংবাদ আমিরাতের সম্মতি, বিমানবন্দরে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads