ads

বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসছে কিয়ারা আদভানির ‘ভুল ভুলাইয়া-২’

খবর টি পড়েছেন : ২০৯
আসছে কিয়ারা আদভানির ‘ভুল ভুলাইয়া-২’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কিছুদিন আগেই কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটিতে সিদ্ধার্থ মালহোত্রোর পাশাপাশি কিয়ারার অভিনয়ও দারুণ প্রশংসিত হয়। এবার সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই দর্শকদের আরও একটি সিনেমা মুক্তির খবর দিলেন এই অভিনেত্রী।

Shamol Bangla Ads

আগামী ২৫ মার্চ কিয়ারার নতুন সিনেমা ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমা হলে আসছে। গতকাল সিনেমাটির একটি মোশন পোস্টার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আনিস বজমি। হরর কমেডি ঘরানার এই সিনেমাটিতে কিয়ারার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।
সিনেমাটি মুক্তির খবরে বেশ উচ্ছ্বসিত কিয়ারা বলেন, ‘একটি সিনেমা মুক্তির রেশ শেষ না হতেই নতুন সিনেমা মুক্তির খবর নিঃসন্দেহে আমার জন্য আনন্দের। দারুণ একটি গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমাটির গল্পে শুধু নতুনত্ব থাকছে না, এতে ভিন্ন এক কিয়ারাকে দেখতে পাবেন দর্শকরা।

হরর-কমেডি ঘরানার সিনেমায় চরিত্রের সঙ্গে মিশে যাওয়া সত্যি অনেক কঠিন। চেষ্টা করেছি চরিত্রের সঙ্গে সুবিচার করার। আশা করছি দর্শকরা দারুণ উপভোগ করবেন।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, এই সিনেমাটির প্রথম সিকুয়েলে অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনয় করেছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশি ছবিতে অভিনয় করছেন টলিউডের কৌশানী পরবর্তী সংবাদ ‘নিষিদ্ধ মাদক পার্টি’ থেকে আটক শাহরুখপুত্র আরিয়ান

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads