‘জলাতঙ্ক: ভয় নয়, সচেতনতায় জয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহরের সজবরখিলাস্থ জেলা প্রাণীসম্পদ কার্যালয় থেকে র্যালিটি বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই।
সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্তের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ফারজানা মৌ, ভেটেরিনারী সার্জন ডা. ফজলুল হক, ডা. মো. জিন্নাহ প্রমুখ।

ওইসময় জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, খামারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




