‘তথ্য অধিকার আমার, জানতে হবে সবার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমকারি কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।
আলোচনা শেষে বিভিন্ন তথ্য অধিকার সম্পর্কৃত স্টলগুলো পরিদর্শন করেন বক্তারা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।









