ads

মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ

শেরপুরে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জেলা পুলিশের অর্থায়নে শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার রাতে ফিতা কেটে নবনির্মিত ওই ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা রাত দিন, রোদ বৃষ্টি উপেক্ষা করে যান চলাচল স্বাভাবিক রেখে নাগরিক সেবা দান করে যাচ্ছেন। তাদের একটু প্রশান্তির কথা ভেবেই খোয়ারপাড় মোড়ে একটি ট্রাফিক বক্স নির্মাণ করা হয়েছে। যাতে ট্রাফিক পুলিশরা তাদের কার্যক্রম আরও গতিশীল এবং পেশাদারিত্বের সাথে সঠিকভাবে পালন করতে পারে।

পুলিশ বক্স উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে জেলা পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) মো. রেজাউল হক, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল আলম ভুঁইয়া, ট্রাফিক পুলিশ পরিদর্শক-১ জাহাঙ্গীর আলম, ট্রাফিক পুলিশ পরিদর্শক আশরাফ আলী আকন্দ, ট্রাফিক পুলিশ সার্জেন্ট রুবেল মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads