শেরপুরের ঝিনাইগাতীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার ৫নং বিট ঝিনাইগাতী সদর ইউনিয়নের আয়োজনে পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওই সভার আয়োজন করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন। ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ঝিনাইগাতী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, সমাজ সেবক কাজী জাকির হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন এএসআই আতিকুর রহমান।
সভায় বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।




