ads

মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৮, ২০২১ ২:৪২ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলার মানুষের মুখের হাসি দেখলেই সুস্থ হয়ে যান। আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকীতে তার দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজদুল হক মিনু, সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুপক, হুইপ কণ্যা সাদিয়া রহমান অপি প্রমুখ। ওইসময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads