ads

সোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যে শর্তের কারণে সিনেমা হাতছাড়া হলো দীঘির

খবর টি পড়েছেন : ২৮৮
যে শর্তের কারণে সিনেমা হাতছাড়া হলো দীঘির
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘মানব দানব’-এ চুক্তিবদ্ধ হয়েছেন শালুক নামের একজন নবাগত নায়িকা। ছবিটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী। জানা গেছে, এ ছবিতে দীঘির অভিনয়ের বিষয়টি প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের আরোপ করা নানা শর্তের কারণে শেষ পর্যন্ত ছবির সঙ্গে থাকতে পারেননি তিনি। এরমধ্যে একটি শর্ত হলো, টিকটক ও ফেসবুকে বেশি ছবি-ভিডিও দেওয়া যাবে না।

Shamol Bangla Ads

‘মানব দানব’-এ নায়কের ভূমিকায় থাকছেন কলকাতার অভিনেতা বনি সেনগুপ্ত। সংবাদমাধ্যমকে সেলিম খান জানান, ‘দীঘিকে যে তিনটি শর্ত দেওয়া হয়েছে, তা হলো, পরপর শাপলা মিডিয়ার ৫টি সিনেমায় অভিনয় করতে হবে তাকে। দ্বিতীয় হলো- টিকটক ও ফেসবুকে বেশি ছবি-ভিডিও দেওয়া যাবে না। তৃতীয় শর্ত ছিল- ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতাভ দত্ত ওই সময়েই শিডিউল দিয়েছেন।’ এসব শর্ত মানতে পারেননি দীঘি। সে কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে। তবে দীঘি জানিয়েছেন, শিডিউল না মেলায় তিনি কাজটি করছেন না।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া দীঘির নায়িকা হিসেবে অভিষেক হয় গত বছর। এরইমধ্যে তার দুটি ছবি মুক্তি পেয়েছে।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ বুড়িগঙ্গায় ডুবেও বেঁচে ফিরছেন টাইলার, আসছে ‘এক্সট্রাকশন ২’ পরবর্তী সংবাদ ছেলের জন্মদিনে আপ্লুত শাকিবের ফেসবুক পোস্ট ভাইরাল

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads