ads

সোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফাঁসিতে ঝুলে বৃদ্ধের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০২১ ৩:০২ অপরাহ্ণ

শেরপুরে মো. রিয়াজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ বাড়ির পাশে কাঠ বাগানে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ২০ সেপ্টেম্বর সোমবার ভোরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াজ উদ্দিন ওই এলাকা মৃত নিয়ত আলীর ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ মো. রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সোমবার ভোররাতে কোন এক সময় সবার অজান্তে তার বাড়ির পাশে কাঠ বাগানের একটি গাছে গলায় মাফলার পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। ভোর ছয়টার দিকে পরিবারের লোকজন রিয়াজ উদ্দিনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী ও উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে রিয়াজ উদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads