ads

শনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ

শেরপুরে ৪০ গ্রাম হেরোইনসহ মো. নাজমুল তালুকদার (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৮ সেপ্টেম্বর শনিবার সকালে শহরের পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল স্থানীয় মো. আজাদ হোসেনের ছেলে। একইদিন দুপুরে মাদক আইনের মামলায় তাকে সদর থানায় সোপর্দ করা হলে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে এসআই মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শহরের কসবা কাচারীপাড়া মহল্লায় এক মাদক বিরোধী অভিযান চালান। ওইসময় মাদক ব্যবসায়ী মো. নাজমুল তালুকদারকে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে তার পরনের লুঙ্গির কোচা এবং ঘর তল্লাশী করে বিছানার তোষকের নিচ থেকে মোট ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। এছাড়া হেরোইন বিক্রির ৩ হাজার টাকাও জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হক জানান, ওই ঘটনায় নাজমুল তালুকদারের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরসহ তাকে পুলিশের সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads