ads

শনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মার্সেলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৯১
নালিতাবাড়ীতে মার্সেলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে শেরপুরের নালিতাবাড়ীতে মার্সেলের সৌজন্যে ও নালিতাবাড়ী ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২১ উদ্বোধন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের আব্দুল খালেক মিনি ষ্টেডিয়ামে মুঠোফোনে ওই খেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী।

Shamol Bangla Ads

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিক বাক্কার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, খোরশেদ আলম খোকা, শহিদুল্লাহ তালুকদার মুকুল ও মার্সেলের এক্সক্লুসিভ ডিলার রুনা ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী সামিউল হক প্রমুখ।

জানা গেছে, এই ফুটবল টুর্নামেন্টে ১৬টি দলের অংশ গ্রহনে নক আউট পদ্ধতিতে এই খেলা পরিচালিত হবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন রামচন্দ্রকুড়া একাদশ ও রাজনগর একাদশ। খেলাটি পরিচালনা করেন রেফারী মঞ্জুরুল আহসান। এতে সহস্রাধিক ক্রীড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করেন।
মার্সেলের এক্সক্লুসিভ ডিলার মেসার্স রুনা ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী সামিউল হক বলেন, তরুণ ও যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতেই মার্সেলের সৌজন্যে এই খেলার আয়োজন করা হয়েছে। এতে ক্রীড়াঙ্গণে আবারও প্রাণ ফিরে আসবে। ক্রীড়াঙ্গণে এমন উদ্যোগে মার্সেল সবসময় পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে নদীর পাড় থেকে গৃহবধূর লাশ উদ্ধার, আটক… পরবর্তী সংবাদ জামাল ভূইয়াদের নতুন কোচ অস্কার ব্রুজোন