শেরপুরের শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে অন্তত: ১৫ জন আহত হয়েছেন। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার মরিচাপাড়া ও পুরান শ্রীবরদী এলাকার বিভিন্ন জায়গায় ওই ঘটনা ঘটে। আহতরা শ্রীবরদী ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, দুপুরে কালো রঙয়ের একটি কুকুর প্রথমে মরিচাপাড়া ও পরে পুরান শ্রীবরদী এলাকায় যাকে যেখানে পেয়েছে তাকে সেখানেই কামড়িয়েছে। এতে শিশুসহ ১৫ জনকে আহত হয়েছেন। এর মধ্যে দুইজন গুরুতর হওয়ায় তাদের শেরপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে কুকুরের কোন ভ্যাকসিন দেওয়া হয়নি, তাই বাইরে থেকে কেনা ভ্যাকসিন দিয়েছেন চিকিৎসকরা।









