ads

বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৮ মাসের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২০৬
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৮ মাসের কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে মাদকবিরোধী অভিযানে মো. শাহীন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের কসবা বারাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো. মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত শাহীন স্থানীয় আব্দুল হান্নানের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের কসবা বারাকপাড়া এলাকায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। ওইসময় স্থানীয় মাদক ব্যবসায়ী মো. শাহীন মিয়াকে ৪ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান মাদক ব্যবসায়ী শাহীন মিয়াকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে দণ্ডিত শাহীনকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অগ্নিকাণ্ডের ৪ সপ্তাহেও পুরোপুরি চালু হয়নি টেলিফোন… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads