ads

সোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খবর টি পড়েছেন : ১৫৮
বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মহামারি করোনার কারণে দীর্ঘ ১৮ মাস পর রিয়াল মাদ্রিদের সমর্থকরা রোববার দিবাগত রাতে সুযোগ পেয়েছিলেন মাঠে বসে খেলা দেখার। কিন্তু লম্বা সময় পর মাঠে এসেই দেখলেন রিয়ালের ছন্দপতন।

Shamol Bangla Ads

ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষের এই ম্যাচে দুই-দুইবার পিছিয়ে পড়লো রিয়াল। কিন্তু তাদের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমা ঠিকই দর্শকদের উৎসবের উপলক্ষ্য এনে দিলেন। তার হ্যাটট্রিকে ৭ গোলের থ্রিলার ম্যাচে তারা ৫-২ ব্যবধানে হারিয়েছে সেল্টা ভিগোকে। ওই জয়ে ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

এদিন ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। এ সময় স্যান্টি মিনা গোল করে এগিয়ে নেন সেল্টাকে। ২৪ মিনিটের মাথায় করিম বেনজেমা গোল করে সমতা ফেরান। তবে ৩১ মিনিটের মাথায় আবাও পিছিয়ে পড়ে রিয়াল। এ সময় সেল্টা ভিগোর ফ্রাঙ্কো কার্ভি গোল করে এগিয়ে নেন দলকে। তাতে এগিয়ে থেকেই তারা বিরতিতে যায়।

Shamol Bangla Ads

বিরতি থেকে ফিরেই (৪৬ মি.) জোড়া গোল পূর্ণ করেন বেনজেমা। তাতে আবারও ম্যাচে ফেরে সমতা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিয়ালকে। ৫৪ মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। ৭২ মিনিটে এডুয়ার্ডো কামাভিনগার গোলে ব্যবধান হয় ৪-২। ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন করিম বেনজেমা। আর রিয়ালকে জয় উপহার দেন ৫-২ ব্যবধানের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব আল হাসান পরবর্তী সংবাদ পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads