ads

শনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

খবর টি পড়েছেন : ১৮১
ঝিনাইগাতীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রেজাউল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত রেজাউল স্থানীয় আলহাজ্ব মোজ্জাম্মেল হকের ছেলে।

Shamol Bangla Ads

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকার কৃষক শফিউল্লাহ ইঁদুরের উৎপাত থেকে ফসল রক্ষায় তার ধান ক্ষেতের আইলে বৈদ্যুতিক তার বিছিয়ে রেখেছিলেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মো. রেজাউল ইসলাম তার ধান ক্ষেতে বিষ দিয়ে ফিরে আসছিলেন। ওইসময় শফিউল্লাহর জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে গুরুতর আহত হন রেজাউল। পরে আশপাশের লোকজন রেজাউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার এসআই মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় স্বামীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দ্বিতীয় স্ত্রী গ্রেফতার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে দ্বিখন্ডিত বসতঘর

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads