ads

মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়েব ফিল্মের গানে ফজলুর রহমান বাবু

খবর টি পড়েছেন : ১৭২
ওয়েব ফিল্মের গানে ফজলুর রহমান বাবু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নির্মাতা বদিউল আলম খোকন ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য তৈরি করছেন ওয়েব ফিল্ম। ‘মুর্শিদ’ শিরোনামের এই ফিল্মের টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন নন্দিত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। গানটির কথা লিখেছেন কবি আমিরুল হাছান। গানটির সুর-সংগীত করেছেন মুরাদ নূর। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই ‘মুর্শিদ’ গানটি শ্রোতা দর্শকদের জন্য অবমুক্ত করা হবে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি আগাগোড়া একজন অভিনয়ের মানুষ। গান করি কেবল শখে। এ গানটি বেশ উপভোগ করে গেয়েছি। এর কথা ও সুরের বেশ মেধার সমন্বয় ঘটিয়েছে কবি আমিরুল হাছান ও মুরাদ নূর।’ মুরাদ নূর বলেন, ‘বাবু ভাই, খোকন ভাই দুজনেই আমার ভীষণ শ্রদ্ধার প্রিয় মানুষ। গুণীদের সংস্পর্শে কাজ করতে পারলে আমি আনন্দিত হই। তাদের কাছ থেকে প্রচুর শেখার সুযোগ পাই। নিজেকে সমৃদ্ধ করা যায়। আর গানটির কথা নিয়ে বলব, কবি আমিরুল হাছান চমৎকার কিছু কথা লিখেছেন। গানটি বাবু ভাইয়ের কণ্ঠে পূর্ণতা পেয়েছে বলে মনে করি আমি।’

পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘যুগের চাহিদায় বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মে সেলুলয়েডের উপস্থাপনে বেশ পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় ওয়েব ফিল্ম নির্মাণ। শিগগিরই আমরা শুটিংয়ে যাব। তবে শ্রোতাদের চাহিদায় টাইটেল গানটির স্টুডিও ভার্সন অতি শিগগির ডিজিটাল প্ল্যাটফর্মে অবমুক্ত হবে। বাবু ভাই শিল্পী ও মানুষ হিসেবে আমার পছন্দের। মুরাদ নূর ইতোমধ্যে তার মেধা দিয়ে আমাদের টিমে অন্তর্ভুক্ত হয়ে আছে। কবি আমিরুল হাছানও গল্প অনুযায়ী ভালো লিখেছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুক্তি পেয়েছে ‘মায়া: দ্য রিভেঞ্জ’ পরবর্তী সংবাদ মাহির ১৩ তারিখের সারপ্রাইজ নিয়ে রহস্য

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads