ads

সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবকে ল্যাপটপ তুলে দিলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ৬, ২০২১ ৪:০৪ অপরাহ্ণ

শেরপুর প্রেসক্লাবকে একটি ল্যাপটপ অনুদান দিয়েছে জেলা প্রশাসন। ৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় রজনীগন্ধায় প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ওই ল্যাপটপটি হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এর আগে গত ২০ আগস্ট স্থানীয় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জেলা প্রশাসনের মাধ্যমে প্রেসক্লাবকে একটি ল্যাপটপ অনুদানের ঘোষণা দেন। সে ঘোষণা অনুযায়ী ওই ল্যাপটপটি হস্তান্তর করা হয়।

Shamol Bangla Ads

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেন, শেরপুরের কল্যাণ সাধনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতার কোন বিকল্প নেই। এজন্য তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, শেরপুরের কল্যাণে কাজ করছে জেলা প্রশাসন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি সমস্যা-সম্ভাবনা নিয়েও স্বল্প জনবল নিয়ে কাজ করতে হচ্ছে জেলা প্রশাসনকে। তাই এক্ষেত্রে দায়িত্বশীল মহলের পাশাপাশি সমাজের দর্পণ হিসেবে বিবেচিত গণমাধ্যমকর্মীরাও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ল্যাপটপ প্রদানকালে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, এনডিসি মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল ও মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, নির্বাহী সদস্য দেবাশীষ সাহা রায়সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads