ads

সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ৬, ২০২১ ৭:৪৩ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার সকালে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। ওইসময় তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে সরকারি আদেশ-উপদেশ প্রদান এবং সুশৃংখল পুলিশ বাহিনীর সদস্য হিসেবে জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কর্মকান্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Shamol Bangla Ads

কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান শাকিল, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক, পুলিশ পরিদর্শক (অপরাধ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, টিআই-১ জাহাঙ্গীর আলমসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার সকল ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ অংশগ্রহণ করেন।

কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার তাৎক্ষণিক সমাধান প্রদান ও আশ্বস্ত করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads