ads

শনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ছিনতাইকারী চক্রের ৩ মহিলা সদস্য আটক

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ৪, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ছিনতাইকারী চক্রের ৩ মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার উত্তর শ্রীবরদী এলাকা থেকে আটক করে ওই ৩ ছিনতাইকারী সদস্যদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃতরা হচ্ছে জামালপুরের ইসলামপুর উপজেলার হারগিলা তাত্তাপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী কল্পনা (১৮), রাসেল মিয়ার স্ত্রী নিপা (২২) ও একই গ্রামের বিপুল মিয়ার স্ত্রী মইচমতি (২২)।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী শান্তি বেগমের (১৮) ও ছিনতাইকারী সদস্যরা একই ইজিবাইকযোগে দিয়ে বকশীগঞ্জ যাচ্ছিল। ওইসময় ছিনতাইকারী চক্রের মহিলা সদস্যরা কৌশলে শান্তি বেগমের ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা হাতিয়ে নেয়।

পরে পথিমধ্যে উত্তর শ্রীবরদী এলাকায় ওই ৩ মহিলা নেমে গেলে শান্তির সন্দেহ হয়। শান্তি ভ্যানিটি ব্যাগের চেইন খোলা দেখে চিৎকার দিলে ছিনতাইকারী চক্রের নারী সদস্যরা দৌড় দেয়। পরে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আবুল হাসিম বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads