শেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে সাতটায় শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার ও এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শিপন ও উজ্জল সরকার, সাংগঠনিক সম্পাদক এবিএম মামুনুর রশিদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত ও আবু রায়হান রুপম, কোষাধ্যক্ষ এমদাদুল হক মাস্টার, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




