ads

রবিবার , ২৯ আগস্ট ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মৎস্য সপ্তাহে জেলার সেরা ৫ মৎস্যচাষির মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ২৯, ২০২১ ৪:১২ অপরাহ্ণ

শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৯ আগস্ট রবিবার সকালে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলার সেরা পাঁচজন সফল মৎস্যচাষির হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
মৎস্যচাষিরা হচ্ছেন সদর উপজেলার মো. হারুনুর রশীদ, শ্রীবরদী উপজেলার মো. ফরিদুজ্জামান, ঝিনাইগাতী উপজেলার মো. আশরাফ আলী, নকলা উপজেলার মো. মোস্তাফিজুর রহমান ও নালিতাবাড়ী উপজেলার মো. মঞ্জুরুল হক মাসুদ।
পুরস্কার বিতরণকালে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads