ads

মঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবৈধ অ্যাসিড বিক্রির অভিযোগে ব্যবসায়ী আটক, ১ হাজার লিটার অ্যাসিড জব্দ

খবর টি পড়েছেন : ১৭২
শ্রীবরদীতে অবৈধ অ্যাসিড বিক্রির অভিযোগে ব্যবসায়ী আটক, ১ হাজার লিটার অ্যাসিড জব্দ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে অবৈধ সালফিউরিক অ্যাসিড বিক্রির অভিযোগে সিদ্দিকিয়া মটরসের মালিক নূর উদ্দিনকে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ওইসময় ১ হাজার লিটার সালফিউরিক অ্যাসিড জব্দ করা হয়। ২৪ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার তাতিহাটি নয়াপাড়া এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। আটককৃত নূর উদ্দিন স্থানীয় আমের আলীর ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব সূত্রে জানা যায়, অনুমোদনহীনভাবে দীর্ঘদিন ধরে আটককৃত নূর ইসলাম অবৈধ সালফিউরিক অ্যাসিড বিক্রি করে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে উপজেলার তাতিহাটি নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। ওইসময় অ্যাসিড বিক্রির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিদ্দিকিয়া মটরসের গোডাউনে থাকা ১ হাজার লিটার অ্যাসিড জব্দ ও দোকানের মালিক নূর উদ্দিনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করে। জব্দকৃত এসব অবৈধ সালফিউরিক অ্যাসিড ইজিবাইকের ব্যাটারিতে পানি হিসেবে ব্যবহার করে।
র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আমরা নিয়মিত অভিযান করছি। জনস্বার্থে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেলেন শেরপুরের আতিকুজ্জামান পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন অতিরিক্ত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads