ads

শনিবার , ২১ আগস্ট ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নদী থেকে অজ্ঞাত বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ২১, ২০২১ ২:৪১ অপরাহ্ণ

শেরপুরে নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধার (৭০) লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ২১ আগস্ট শনিবার সকালে শহরের অষ্টমীতলা এলাকার পাশ দিয়ে প্রবাহিত মৃগী নদী থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর শহরের অষ্টমীতলা পুলিশ লাইন্সের দক্ষিণে প্রবাহিত মৃগী নদীতে শনিবার সকাল ১০টার দিকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি সদর থানায় জানালে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়ার নেতৃত্বে এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, সম্ভবত লাশটি নদীর উজান থেকে ভেসে এসেছে। উদ্ধার করা লাশের পরিচয় শনাক্ত করতে তার হাতের ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads