শেরপুরের নকলায় গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ আগস্ট শনিবার সকাল ৮টায় পৌরশহরের উত্তরবাজারস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

ওইসময় উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপনসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও যুবলীগের আয়োজনে বিকেলে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আলোচনাসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।









