শেরপুরের ঝিনাইগাতীতে আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ আগস্ট শনিবার আওয়ামী লীগ ও যুবলীগ পৃথকভাবে গ্রেনেড হামলায় সকল শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, প্রতিবাদ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে ।

বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ শ্রী বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, হারুন উর রশিদ, আব্দুল হালিম, প্রচারও প্রকাশনা সম্পাদক মুজিবুর রহমান, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ধলু, ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের দ্রুত ফাঁসির দাবি জানান। এর আগে গ্রেনেড হামলায় শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে একটি প্রতিবাদ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।
অপরদিকে একইদিন বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রোকন, সাবেক ছাত্রলীগ নেতা ছামছুল আরেফিন প্রমুখ। এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোওয়া মাহফিল ও প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ অনুষ্ঠানে যুবলীগ, কৃষক লীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।




