ads

বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করল অগ্রণী ব্যাংক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১৮, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ

করোনা রোগীদের চিকিৎসাকাজে ব্যবহারের জন্য শেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড শেরপুর জেলা শাখা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে ১৮ আগস্ট বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সিলিন্ডারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি করোনা রোগীদের চিকিৎসাকাজে ব্যবহারের জন্য হাসপাতালে ১০ অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অগ্রণী ব্যাংকের শেরপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ও শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ সময় অন্যান্যের মধ্যে অগ্রণী ব্যাংকের ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক একেএম শামীম রেজা, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেনসহ অগ্রণী ব্যাংক লিমিটেড ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads