ads

মঙ্গলবার , ১৭ আগস্ট ২০২১ | ২৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা হলেন শেরপুরের প্রভাষক মহিউদ্দিন সোহেল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১৭, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন শেরপুরের সাংবাদিক-কলেজশিক্ষক মো. মহিউদ্দিন সোহেল। একই সাথে তিনি এমপিওভূক্ত শিক্ষা-প্রতিষ্ঠান লিয়াঁজো ফোরামের সদস্যপদ লাভ করেছেন। ১৭ আগস্ট মঙ্গলবার বিকেলে সংগঠনটির সভাপতি মো. নজরুল ইসলাম রনি স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, মহিউদ্দিন সোহেল শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। একই সাথে বেসরকারি টেলিভিশন এসএ টিভির শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর টাইমসডটকমের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের দায়িত্বও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন।

এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বীসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads