ads

বৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১ | ২৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্যক্তি উদ্যোগে জেলা হাসপাতালে ২৫টি বেড প্রদান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১২, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ

শেরপুরে ব্যক্তি উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২৫টি শয্যা প্রদান করা হয়েছে। ১১ আগস্ট বুধবার বিকেলে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের জন্য শেরপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুর রাজ্জাক ১২টি, ঢাকাস্থ এশিয়া ট্রেডিং এর স্বত্বাধিকারী সজিব আল হাসান ১০টি, স্কাইলার্ক প্রিন্টার্সের স্বত্বাধিকারী দিদার হোসেন রোমান দুইটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বিল্লাল হোসেন একটিসহ মোট ২৫টি উন্নতমানের শয্যা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

Shamol Bangla Ads

ওইসময় জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, আরএমও ডা. খাইরুল কবীর সুমন, শেরপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সজীব হাসানের পক্ষে জাহাঙ্গীর হাসান কাজল, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংবাদিক মাসুদ হাসান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads