ads

বুধবার , ১১ আগস্ট ২০২১ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ১১, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে সওদাগর আলী (৮৩) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১১ আগস্ট বুধবার সকালে পৌর এলাকার মথুরাদি গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। সওদাগর আলী স্থানীয় মৃত ফজর উদ্দিন আহমেদের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ পেটের ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সওদাগর আলী দীর্ঘদিন থেকেই পেটের ব্যথাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে রাতের খাবার শেষে প্রতিদিনের মত নিজ ঘরে ঘুমাতে যান তিনি। সকালে স্বজনরা ঘরের ধর্ণার সাথে সওদাগর আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, বৃদ্ধ সওদাগর আলী বিভিন্ন রোগে দীর্ঘদিন থেকে আক্রান্ত। তার পরিবারের পক্ষ থেকে একমাত্র সন্তান বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেছেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads