ads

মঙ্গলবার , ১০ আগস্ট ২০২১ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রেমিকার বাড়িতে যুবক খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ১০, ২০২১ ৩:০১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে প্রেমিকার বাড়িতে ডেকে নিয়ে মিজানুর রহমান (২৫) নামে এক যুবক খুনের ঘটনায় ৫ জনকে স্ব-নামে ও ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। ৯ আগস্ট সোমবার সন্ধ্যায় নিহত মিজানের বাবা আব্দুল মোতালেব বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। ওই ঘটনায় আটক বাবুল মিয়া (২৬) কে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই ঘটনায় আটক বাবুলসহ ৫ জনকে স্ব-নামে এবং ৬ জনকে অজ্ঞাতনামা হিসেবে মোট ১১ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা রেকর্ড হয়েছে। বাবুল মিয়াকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের আনছার আলী’র তালাকপ্রাপ্ত মেয়ে আফরোজার সাথে ২/৩ বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল পার্শ্ববর্তী চাংপাড়ার মিজানুর রহমানের। এরই জের ধরে ৮ আগস্ট রাতে ওই এলাকার যুবক বাবুল মিয়া মিজানুর রহমানকে বাড়ি থেকে ডেকে প্রেমিকা আফরোজার বাড়িতে নিয়ে গেলে সেখানে মিজানুরকে কুপিয়ে হত্যা করে প্রেমিকার বাড়ির লোকজন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads