ads

শুক্রবার , ৬ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গণটিকা কর্মসূচির আওতায় টিকা পাচ্ছেন ৩৩ হাজার ৬শ মানুষ

খবর টি পড়েছেন : ১৮৫
শেরপুরে গণটিকা কর্মসূচির আওতায় টিকা পাচ্ছেন ৩৩ হাজার ৬শ মানুষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে আগামীকাল ৭ আগস্ট শনিবার শুরু হচ্ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) গণটিকাদান কর্মসূচি। ওই কর্মসূচির আওতায় প্রথমে জেলায় লক্ষাধিক টিকাদানের পরিকল্পনা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সীমিত পরিসরে একদিনের গণটিকা কর্মসূচিতে টিকা পাবেন ৩৩ হাজার ৬শ মানুষ। টিকাদান চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

Shamol Bangla Ads

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রথমে জেলার ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে ১৮ বছরের উর্ধ্বের প্রায় এক লক্ষ মানুষকে ৩ দিনে গণটিকার আওতায় আনার সিদ্ধান্ত হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার ২৫ বছর বয়সী বা তদুর্ধ্বদের সীমিত আকারে টিকা প্রদান করা হবে। জেলার প্রতিটি ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের যেকোন স্থানে একটি করে কেন্দ্র ও ৩টি করে বুথ স্থাপন করা হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নিয়ে গেলে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে টিকা দিতে পারবেন জনসাধারণ। এদিকে নকলা ও শ্রীবরদী পৌরসভায় নিজস্ব স্বাস্থ্যকর্মী না থাকায় সদর ইউনিয়ন থেকে টিকা নিতে পারবেন স্থানীয়রা। আর শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে ২শ করে মোট ১ হাজার ৮শ টিকা প্রদান করা হবে এবং নালিতাবাড়ী পৌরসভায় ৩টি কেন্দ্রে ৬শ টিকা প্রদান করা হবে। এছাড়া ৫২টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রের ৩টি বুথে মোট ৬শ টিকা প্রদান করা হবে।

শেরপুর পৌরসভা সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে একটি করে বুথ থাকবে। এর মধ্যে ১নং ওয়ার্ডে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ডে পৌরসভা ভবন অফিস, ৩নং ওয়ার্ডে শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ডে অষ্টমীতলা শেরপুর মেমোরিয়াল হাই স্কুল, ৫নং ওয়ার্ডে সূর্যের হাসি ক্লিনিকে, ৬নং ওয়ার্ডে কসবা মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ডে সজবরখিলা এসএম মডেল স্কুল, ৮নং ওয়ার্ডে দমদমা কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯নং ওয়ার্ডে দিঘারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) কেন্দ্র স্থাপন করা হয়েছে। এদিন প্রতি ওয়ার্ডে ২শ করে টিকা প্রদান করা হবে। এক্ষেত্রে বয়স্ক ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, গণটিকাদান কর্মসূচি সফল করতে প্রচারাভিযান পরিচালনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে ১৮ বছর বয়সী বা তদুর্ধ্বদের টিকাদানের সিদ্ধান্ত থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার জেলায় ৪টি পৌরসভা, ৫২টি ইউনিয়নে সর্বনিম্ন ২৫ বছর বয়সী বা তদুর্ধ্ব ৩৩ হাজার ৬শ মানুষকে গণটিকা দেওয়া হবে। টিকাদানের প্রতিটি বুথে ২ জন টিকাদানকর্মী ও ৩ জন করে স্বেচ্ছাসেবক কাজ করবেন। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্যাকসিন প্রদান করা হবে। তিনি আরও বলেন, রেজিস্ট্রেশন ছাড়া এবার কেউ টিকা নিতে পারবেন না। এছাড়া গর্ভবর্তী দুগ্ধবতী নারী টিকা নিতে পারবেন না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে শেখ কামালের জন্ম বার্ষিকী পালিত পরবর্তী সংবাদ করোনায় মারা গেলেন শ্রীবরদীর বিশিষ্ট শিক্ষাবিদ-আইনজীবী আমিনুল ঠাকুর

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads