ads

মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার নারী রূপে হিরো আলম

খবর টি পড়েছেন : ৫০২
এবার নারী রূপে হিরো আলম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মডেল থেকে নায়ক, তারপর গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন হিরো আলম। পর্দায় কখনো টারজান, কখনো দৈত্য রূপেও হাজির হয়েছেন। এবার নারী রূপে হাজির হলেন হিরো আলম। একটি একক নাটকে এমন রূপে দেখা যাবে তাকে।

Shamol Bangla Ads

‘ভাইরাল বউ’ শিরোনামে এ নাটক নির্মিত হয়েছে সরদার প্রোডাকশনের ব্যানারে। তারই একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ‌্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়—মাথায় লম্বা চুল, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, কানে দুল, গলায় হার, হাতে চুড়ি। তার পরনে শাড়ি আর কাঁধে লেডিস ব‌্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।

মূলত, একজন নারীর চরিত্র রূপায়নের জন‌্য এমন সাজে সেজেছেন হিরো আলম। তার ভাষায়, ‘আপনারা সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায় অবস্থায় থাকে। তাদের সেই জীবনের গল্প নিয়ে এবারই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। সবাই পাশে থাকবেন।’

Shamol Bangla Ads

গায়ক হিসেবে আত্মপ্রকাশ করার পর দর্শক-শ্রোতাদের সুখকর প্রতিক্রিয়া পাননি হিরো আলম। ভীষণ সমালোচনার মুখে পড়েন তিনি। কিন্তু তাতে থেমে যাননি। বরং বিপুল উদ্যোমে বাংলা গানের পাশাপাশি ইংরেজি, হিন্দি, আরবি, চাইনিজ ভাষার গান কণ্ঠে তুলেন। সর্বশেষ আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে একটি গানে কণ্ঠ দেন হিরো আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আসছে ‘চিরঞ্জীব মুজিব’ পরবর্তী সংবাদ চিত্রনায়িকা পরীমণি আটক

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads