ads

সোমবার , ২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে লকডাউন কার্যকরে থেমে নেই তৎপরতা ॥ ৮০ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ১৬০
শেরপুরে লকডাউন কার্যকরে থেমে নেই তৎপরতা ॥ ৮০ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকরে ২ আগস্ট সোমবার পর্যন্ত টানা ১১তম দিনেও থেমে নেই সার্বিক তৎপরতা। এদিনও মাঠে তৎপর রয়েছে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশীদের নির্দেশনায় অন্যান্য দিনের মতো এদিনও জেলা সদর থেকে শুরু করে উপজেলা সদরগুলোতে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যান্য বাহিনীর লোকজনকে নিয়ে তৎপর থাকতে দেখা যায়। এছাড়া জেলা প্রশাসনের সহায়তায় শেরপুর পৌরসভার তরফ থেকে শহরের ৯টি ওয়ার্ডে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ গণ্যমান্য‌ ব্যক্তিদের নিয়ে গঠিত ৯টি পৃথক মনিটরিং টিমের তৎপরতায় লকডাউন কার্যকরে যুক্ত হয়েছে নতুন মাত্রা।

Shamol Bangla Ads

এদিকে লকডাউন কার্যকরে সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের ১৩৫টি অভিযান পরিচালিত হয়। ওইসময় লকডাউন অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৩৭ মামলায় ৮০ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনার গণটিকা প্রচারাভিযান উদ্বোধন পরবর্তী সংবাদ করোনার থাবা ॥ যে ছবি ভাইরাল, নাড়া দিয়েছে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads