ads

সোমবার , ২ আগস্ট ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনার গণটিকা প্রচারাভিযান উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ২, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ

করোনায় শেরপুরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সচেতনতা সৃষ্টি ও তৃণমুল পর্যায়ে গণটিকা কর্মসচি বাস্তবায়নে প্রচারাভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ২ আগস্ট সোমবার শেরপুর সিভিল সার্জন কার্যালয় চত্বরে ওই প্রচারাভিযান কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ। ওইসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আকরাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা গণটিকাদান কর্মসূচি  সফল করতে এক পরিকল্পনা সভায় ওই মাইকিং এর সিদ্ধান্ত নেওয়া হয়।

Shamol Bangla Ads

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৯৩ জন। তন্মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কভিড ও আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ১০০ জন। অন্যরা বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২৭ জন। তন্মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন ৭১ জন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads